Bartaman Logo
৯ জুন, ২০২৬

আলুয়াবাড়ি রোড-এনজেপি শাখায় এবার থার্ড ও ফোর্থ লাইনের সিদ্ধান্ত

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বাংলায় অনুমোদিত হল নতুন রেল প্রকল্প। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি সিদ্ধান্ত নিয়েছে, উত্তরবঙ্গের আলুয়াবাড়ি রোড থেকে নিউ জলপাইগুড়ি (এনজেপি) পর্যন্ত অংশে থার্ড ও ফোর্থ লাইনের কাজ করা হবে।

আলুয়াবাড়ি রোড-এনজেপি শাখায়  এবার থার্ড ও ফোর্থ লাইনের সিদ্ধান্ত
  • ১ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বাংলায় অনুমোদিত হল নতুন রেল প্রকল্প। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি সিদ্ধান্ত নিয়েছে, উত্তরবঙ্গের আলুয়াবাড়ি রোড থেকে নিউ জলপাইগুড়ি (এনজেপি) পর্যন্ত অংশে থার্ড ও ফোর্থ লাইনের কাজ করা হবে। ২০২৮-২৯ আর্থিক বছরের মধ্যেই এই প্রকল্প বাস্তবায়িত হবে। বাংলার এই প্রকল্পের পাশাপাশি এদিন অন্যান্য রাজ্যের সঙ্গে সম্পর্কিত আরও তিনটি প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। এর মধ্যে রয়েছে ইটারসি-নাগপুর ফোর্থ লাইন, ঔরঙ্গাবাদ (ছত্রপতি শম্ভাজিনগর)-পার্বণী ডাবলিং এবং দাঙ্গোপোসি-জারোলি থার্ড ও ফোর্থ লাইন। সব মিলিয়ে খরচ ধরা হয়েছে প্রায় ১১ হাজার ১৬৯ কোটি টাকা। এদিন কেন্দ্র জানিয়েছে, চারটি রেল প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডের মোট ১৩টি জেলার মানুষ উপকৃত হবে। সবক’টি প্রকল্পে সর্বমোট ৫৭৪ কিলোমিটার রেল লাইন তৈরি হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ