Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আলুর ন্যায্য দামের দাবিতে অবরোধ

কৃষকদের থেকে সরাসরি ১৩০০ টাকা কুইন্টাল অর্থাৎ ১৩ টাকা কেজি দরে কেন্দ্র এবং রাজ্য সরকারকে আলু কিনতে হবে। এছাড়াও একাধিক দাবিতে শনিবার গাজোলের আলমপুরে ১২ নম্বর জাতীয় সড়কে আলু ফেলে ৩০ মিনিট অবরোধ করে সংযুক্ত কিষাণ মোর্চা।

আলুর ন্যায্য দামের দাবিতে অবরোধ
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: কৃষকদের থেকে সরাসরি ১৩০০ টাকা কুইন্টাল অর্থাৎ ১৩ টাকা কেজি দরে কেন্দ্র এবং রাজ্য সরকারকে আলু  কিনতে হবে। এছাড়াও একাধিক দাবিতে শনিবার গাজোলের আলমপুরে ১২ নম্বর জাতীয় সড়কে আলু ফেলে ৩০ মিনিট অবরোধ করে সংযুক্ত কিষাণ মোর্চা।  কর্মসূচিতে ছিলেন সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র, কৃষকসভার জেলা সম্পাদক প্রণব চৌধুরী, জেলা সদস্য সুজিত দাস সহ অন্যরা। অম্বর বলেন, কৃষকদের ফসলের ন্যায্য দাম দিতে হবে। বাজারে আলুর দাম বাড়ছে, কিন্তু কৃষক টাকা পাচ্ছে না। চালের দাম বাড়ছে, অথচ ধানের দাম পাচ্ছে না কৃষক। সব দিক দিয়ে তারা ক্ষতির সম্মুখীন। সেজন্য আমাদের এই প্রতিবাদ।  যদিও জেলা তৃণমূলের সভাপতি রহিম বক্সি বলেন, ওদের পায়ের তলায় মাটি নেই। তাই এসব করে বেড়াচ্ছে। কৃষকদের সমস্যা নিয়ে দিদি ভাবছেন। বিজেপির উত্তর মালদহ জেলা সভাপতি উজ্বল দত্তর মন্তব্য, কৃষকরা বামেদের তাদের প্রত্যাখ্যান করেছে। নতুন করে কৃষক দরদি সাজতে চাইছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ