সংবাদদাতা, আলিপুরদুয়ার: জানুয়ারিতেই শেষ হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। সেই কর্মসূচির ধাঁচে মঙ্গলবার থেকে আলিপুরদুয়ারে শুরু হল দুয়ারে প্রশাসনের জনসংযোগ কর্মসূচি। আর জেলা প্রশাসনের এই কর্মসূচি এদিন শুরু হল রাজ্যের প্রথম বইগ্রাম রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের পানিঝোরা গ্রামে। এদিন বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ঘেরা পানিঝোরা গ্রামে একেবারে মাটিতে বসে স্থানীয়দের অভাব-অভিযোগ শুনলেন খোদ জেলাশাসক আর বিমলা। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা।
Advertisement
রাজ্যের প্রথম বইগ্রাম দেখতে দেশ-বিদেশের পর্যটকরা পানিঝোরা গ্রামে প্রতিদিনই ভিড় জমান। এদিন জনসংযোগের পর জেলাশাসক বলেন, পর্যটকদের কথা মাথায় রেখে বইগ্রাম পানিঝোরায় কমিউনিটি টয়লেট ও কংক্রিটের বেঞ্চ তৈরি করা হবে। পানিঝোরা বনগ্রামের মহিলাদের হস্তশিল্প সামগ্রী বিক্রির জন্য এখানে কয়েকটি স্টল তৈরি করা হবে।
পানিঝোরা বনগ্রামের বাসিন্দাদের স্বনির্ভরতার জন্য জেলা প্রশাসন এখানে হোমস্টের জন্য সরকারি রেজিস্ট্রেশন দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এদিনই দুয়ারে প্রশাসন কর্মসূচিতে এই হোমস্টের রেজিস্ট্রেশনের জন্য দু’টি আবেদনও জমা পড়েছে। জেলাশাসক বলেন, আবেদনকারী দু’জন বাসিন্দাকে দ্রুত হোমস্টের রেজিস্ট্রেশনের ছাড়পত্র দেওয়া হবে। ২১ তারিখ অমর ভাষা দিবস। আলিপুরদুয়ার জেলায় ৩৬টি জনজাতির বসবাস। জেলা প্রশাসন ও স্থানীয়দের উদ্যোগে বনগ্রামে ২১-২২ তারিখ দু’দিন ভাষা দিবস পালন করা হবে।
দু’দিন ধরে বনগ্রামে ৩০টি ভাষার জমজমাট কবিতা পাঠের আসর বসবে বলে জানিয়েছে প্রশাসন। থাকবে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও। এদিন দুয়ারে প্রশাসন কর্মসূচিতে পানিঝোরা গ্রামে স্থানীয়দের হাতে জাতিগত শংসাপত্র ও বিভিন্ন ফলের বীজ বিলি করা হয়ে। এলাকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে প্রশাসন থেকে ঋণের টাকাও তুলে দেওয়া হয়।
প্রশাসনের দাবি, গত ছয় মাসের মধ্যে রাজ্যের প্রথম বইগ্রামে প্রায় এক লক্ষ মানুষ এসেছে। সেই জন্যই বইগ্রামকে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। জেলাশাসক বলেন, আলিপুরদুয়ার জেলা প্রশাসনের নিজস্ব কর্মসূচি এই দুয়ারে প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে সরাসরি গ্রামের মানুষের সমস্যার কথা শুনছি আমরা। সেজন্য মাটিতে বসেই স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যার কথা শোনা হচ্ছে।
জেলাশাসক আরও বলেন, আলিপুরদুয়ার জেলা প্রশাসনের আরও একটি জনপ্রিয় কর্মসূচি হল চা বাগানে ‘খেলব মাইয়া’। চা বাগানগুলিতে এই কর্মসূচিও খুব দ্রুত শুরু হবে। তার জন্য প্রস্তুতির কাজ চলছে। পানিঝোরা বনগ্রামের বাসিন্দাদের স্বনির্ভরতার জন্য জেলা প্রশাসন এখানে হোমস্টের জন্য সরকারি রেজিস্ট্রেশন দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এদিনই দুয়ারে প্রশাসন কর্মসূচিতে এই হোমস্টের রেজিস্ট্রেশনের জন্য দু’টি আবেদনও জমা পড়েছে। জেলাশাসক বলেন, আবেদনকারী দু’জন বাসিন্দাকে দ্রুত হোমস্টের রেজিস্ট্রেশনের ছাড়পত্র দেওয়া হবে। ২১ তারিখ অমর ভাষা দিবস। আলিপুরদুয়ার জেলায় ৩৬টি জনজাতির বসবাস। জেলা প্রশাসন ও স্থানীয়দের উদ্যোগে বনগ্রামে ২১-২২ তারিখ দু’দিন ভাষা দিবস পালন করা হবে।