Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আলিপুরদুয়ার শহরের বাবুপাড়ায় পরিদর্শনে মহকুমা শাসক

মঙ্গলবার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়ায় নেশার আসর বসার জায়গাগুলি পরিদর্শন করলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক দেবব্রত রায়। এদিন মহকুমা শাসককে হাতের কাছে পেয়ে আলিপুরদুয়ার শহরের ওই এলাকার বাসিন্দারা এই নেশার আসরের জন্য ক্ষোভ উগড়ে দেন।

আলিপুরদুয়ার শহরের বাবুপাড়ায় পরিদর্শনে মহকুমা শাসক
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: মঙ্গলবার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়ায় নেশার আসর বসার জায়গাগুলি পরিদর্শন করলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক দেবব্রত রায়। এদিন মহকুমা শাসককে হাতের কাছে পেয়ে আলিপুরদুয়ার শহরের ওই এলাকার বাসিন্দারা এই নেশার আসরের জন্য ক্ষোভ উগড়ে দেন। বাসিন্দাদের অভিযোগ, এলাকার নদীবাঁধ, নদী চরে ও প্রাথমিক স্কুলের চত্বরে জুয়া নেশার আসর চলছে বহুদিন ধরে। কিন্তু পুলিস প্রশাসনের কোনও হেলদোল নেই। বাসিন্দারা মহকুমা শাসককে বলেন সমাজবিরোধীদের এসব কার্যকলাপে এলাকার পরিবেশ খারাপ হচ্ছে। এরপরেই মহকুমা শাসক বাবুপাড়ায় কালজানি নদীবাঁধ, নদী চর, এলাকার হিন্দি ও বাংলা মাধ্যম প্রাথমিক স্কুলের আশপাশের এলাকা ঘুরে দেখেন। পরে মহকুমা শাসক বলেন, এই সব নেশা জুয়ার ঠেক ভাঙতে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেজন্য বাসিন্দাদের লিখিত অভিযোগ জমা দিতে বলেছি। স্থানীয় থানাতেও লিখিত অভিযোগ করতে বলেছি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ