Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আলিপুরদুয়ারে অবশেষে খাঁচা বন্দি চিতা বাঘ! স্বস্তিতে বাসিন্দারা

আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমারের প্রধানপাড়ায় ত্রাস হয়ে উঠা চিতা বাঘটি অবশেষে খাঁচাবন্দি হল। আজ, রবিবার ভোর রাতে প্রধানপাড়ার একটি বাঁশঝাড়ে ছাগলের টোপ দিয়ে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ে চিতা বাঘটি। তবে বয়সজনিত কারণে চিতাবাঘটির নখ ও দাঁত খয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

আলিপুরদুয়ারে অবশেষে খাঁচা বন্দি চিতা বাঘ! স্বস্তিতে বাসিন্দারা
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমারের প্রধানপাড়ায় ত্রাস হয়ে উঠা চিতা বাঘটি অবশেষে খাঁচাবন্দি হল। আজ, রবিবার ভোর রাতে প্রধানপাড়ার একটি বাঁশঝাড়ে ছাগলের টোপ দিয়ে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ে চিতা বাঘটি। তবে বয়সজনিত কারণে চিতাবাঘটির নখ ও দাঁত খয়ে গিয়েছে বলে সূত্রের খবর। সেই কারণে বনদপ্তর ঝুঁকি না নিয়ে চিতাবাঘটিকে জঙ্গলে না ছেড়ে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পূনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছে। গত ৬ ফেব্রুয়ারি চিতাবাঘটি একজন বনকর্মীকে জখম করে জলদাপাড়ার জঙ্গলে পালিয়ে যায়। বনদপ্তর জানিয়েছে, বয়স হয়ে যাওয়াতেই চিতা বাঘটি সহজ শিকারের জন্য লোকালয়ে আস্তানা বেঁধেছিল। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আজ, রবিবার চিতাবাঘটি ধরা পড়ায় স্বস্তি পেলন প্রধানপাড়ার বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, চিতা বাঘটি লোকালয়ে থাকায় আমরা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিলাম। ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছিলাম না। আজ স্বস্তি পেলাম।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ