Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আলিপুরদুয়ার হাসপাতালে ডায়ালিসিস মেশিন বসানোর কাজ পরিদর্শনে বিধায়ক

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ১০টি অত্যাধুনিক ডায়ালিসিস মেশিন দিয়েছে স্বাস্থ্যদপ্তর। মেশিনগুলি হাসপাতালে বসানোর কাজ শুরু হয়েছে। সোমবার সেই কাজ খতিয়ে দেখলেন জেলা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক সুমন কাঞ্জিলাল

আলিপুরদুয়ার হাসপাতালে ডায়ালিসিস মেশিন বসানোর কাজ পরিদর্শনে বিধায়ক
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ১০টি অত্যাধুনিক ডায়ালিসিস মেশিন দিয়েছে স্বাস্থ্যদপ্তর। মেশিনগুলি হাসপাতালে বসানোর কাজ শুরু হয়েছে। সোমবার সেই কাজ খতিয়ে দেখলেন জেলা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক সুমন কাঞ্জিলাল। জেলা হাসপাতালের পুরনো কয়েকটি ডায়ালিসিস মেশিন বিকল হওয়ায় সমস্যা দেখা দিয়েছিল রোগীদের। তাই কিছু রোগীকে ডায়ালিসিসের জন্য অন্য হাসপাতালে পাঠাতে হচ্ছে। 
Advertisement
বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ১০টি নতুন অত্যাধুনিক ডায়ালিসিস মেশিন পেয়েছি। মেশিনগুলি বসানোর কাজ চলছে। মেশিন বসানোর কাজ শেষ হয়ে গেলে আশা করছি রোগীদের পরিষেবা আর বিঘ্নিত হবে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ