Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শরিকি ফাটল চওড়া, শীতলকুচিতে বামের ভোট দু’ভাগে বিভক্ত

শীতলকুচিতে বামফ্রন্টের দুই শরিক সিপিএম ও ফরওয়ার্ড ব্লকের কোন্দল চরমে উঠেছে। শীতলকুচিতে নির্দল প্রার্থী হিসেবে গজেন্দ্র বর্মনকে দাঁড় করিয়েছে ফব।

শরিকি ফাটল চওড়া, শীতলকুচিতে বামের ভোট দু’ভাগে বিভক্ত
  • ১৮ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

টোটন বর্মন, শীতলকুচি: শীতলকুচিতে বামফ্রন্টের দুই শরিক সিপিএম ও ফরওয়ার্ড ব্লকের কোন্দল চরমে উঠেছে। শীতলকুচিতে নির্দল প্রার্থী হিসেবে গজেন্দ্র বর্মনকে দাঁড় করিয়েছে ফব। শুক্রবার তাঁর সমর্থনে শীতলকুচিতে তাদের দলীয় কার্যালয়ের সামনে পথসভা করে ফরওয়ার্ড ব্লক। 

Advertisement

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রার্থী ঘোষণা করার পরই কোচবিহারে বামেদের কোন্দল প্রকাশ্যে চলে এসেছিল। কোচবিহার উত্তর কেন্দ্র বহু আগে থেকে ফরওয়ার্ড ব্লককে দেওয়া হত। সেখানে এবার সিপিএম প্রার্থী দিয়েছে। এতেই ব্যাপক ক্ষুব্ধ হয় ফব শিবির। কোচবিহারের বিভিন্ন কেন্দ্রের পাশাপশি শীতলকুচিতেও প্রার্থী দিয়েছে তারা। গজেন্দ্র ফরওয়ার্ড ব্লকের জেলা কমিটির দায়িত্বে রয়েছেন। তিনি ‘ডিজেল পাম্প’ প্রতীকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। 
একুশের বিধানসভা নির্বাচনে শীতলকুচি আসনে সিপিএম প্রার্থী ৬৭২০ ভোট পেয়েছিলেন। এ বছর বামেদের ভোট দু’ভাগে বিভক্ত হলে সেই সংখ্যা আরও কমে যেতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিন ফব’র জেলা কমিটির সহ সভাপতি আতিয়ার রহমান বলেন, সিপিএম বামফ্রন্টের পরিচালনার দায়িত্বে থেকে বাকি শরিক দলগুলিকে গ্রাস করার চেষ্টা করছে। তারই প্রতিবাদে আমরা নির্দল প্রার্থী দিয়ে অন্যায়ের প্রতিবাদ করছি। 
অপরদিকে, সিপিএমের জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, এসব অরাজনৈতিক কথা। নাচতে না জানলে উঠোন বাঁকা। ওদের তো সাইনবোর্ডটা ছাড়া আর কিছু নেই। রাজ্য বামফ্রন্টের সিদ্ধান্ত যারা মানে না, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
অনন্ত যোগ করেন, আমরা বামফ্রন্টের সিদ্ধান্ত মেনে কোচবিহারের পাঁচটি আসনে প্রতিদ্বন্দিতা করছি। ফরওয়ার্ড ব্লকের সাংগঠনিক অবস্থা দুর্বল হওয়ায় তারা চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ওই আসনগুলিতে আমাদের কর্মীরা একসঙ্গে কাজ করছেন। বামফ্রন্টের সিদ্ধান্ত লঙ্ঘন করে এরা নির্দল প্রার্থী দিয়েছে। নিজেদের ক্ষতি করার পাশাপাশি বামফ্রন্টেরও ক্ষতি করছে। 
যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। দলের শীতলকুচি ব্লক সভাপতি তপনকুমার গুহ বলেন, এবার নোটার থেকেও কম ভোট পাবেন বামফ্রন্টের প্রার্থীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ