নয়াদিল্লি, ৮ মে : আজ, শুক্রবার আইপিএলের ৫১ তম ম্যাচে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লির কিপার কে এল রাহুল ২৩ রানে আউট হন। এরপর নীতীশ রানা ৮, রিজভি ৩ রানে প্যাভিলিয়নে ফেরেন। ওপেনার নিশাঙ্কা ২৯ বলে ৫০ রানের দুরন্ত ইনিংস খেলেন। ২ রানে অনুকূলের বলে বোল্ড হন স্টাবস। অক্ষর ফেরেন ১১ রানে। এই পরিস্থিতিতে দলকে কিছুটা অক্সিজেন যোগানোর চেষ্টা করেন আশুতোষ শর্মা। করেন ২৮ বলে ৩৯ রান। ০ রানে রানআউট হন মিচেল স্টার্ক। নিগম (৩) এবং নিগিডি (১) রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৪২ তোলে টিম দিল্লি। কেকেআরের হয়ে ২টি করে উইকেট নেন অনুকূল এবং কার্তিক ত্যাগী। ১টি করে উইকেট আসে বৈভব, নারিন এবং ক্যামেরুনের ঝুলিতে।



