সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর পূর্ব রামনগর পঞ্চায়েতের ট্যাগরা গ্রামে এক তৃণমূল নেতার ফসল নষ্ট করার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিস।
সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর পূর্ব রামনগর পঞ্চায়েতের ট্যাগরা গ্রামে এক তৃণমূল নেতার ফসল নষ্ট করার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিস।
পূর্ব রামনগর পঞ্চায়েতের ভবানীপুর সমবায় সমিতির সহ সভাপতি সুশীল মাঝি ৯ কাঠা জমিতে পটল ও ৬ কাঠা জমিতে হোপা চাষ করেছিলেন। সোমবার সকালে জমিতে এসে তিনি দেখতে পান, সমস্ত গাছ গোঁড়া থেকে কেটে দেওয়া হয়েছে। সুশীল জানান, সবে মাত্র ফসল ধরা শুরু হয়েছিল গাছগুলিতে। গত কয়েক মাসের পরিশ্রমে তৈরি চাষের জমি নষ্ট হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছি। তাঁর দাবি, চাষ করতে প্রায় ৫০ হাজার টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে। ফসল না হলেও জমির মালিককে তাঁর প্রাপ্য টাকা দিতে হবে। গাছগুলিতে সবে ফলন ধরেছে। প্রায় ১০ মাস ফসল পেতাম। এই ফসলের বীমা হয় না। তৃণমূল কংগ্রেস করি বলে বিরোধীরা এই কাজ করতে পারে। এক সময় যারা সিপিএম করত বর্তমানে তারা বিজেপি। ভোট আসছে তার আগে আমার মানসিক শক্তি নষ্ট করে দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তারকেশ্বর থানায় অভিযোগ জানিয়েছি। অন্যদিকে, বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। নিজস্ব চিত্র