Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাড়া বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ, উত্তেজনা দেগঙ্গায়

ভাড়া বাড়িতে মধুচক্র চালানোর  অভিযোগ, উত্তেজনা দেগঙ্গায়
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভাড়া বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ উঠল। স্থানীয়দের দাবি, বারবার প্রতিবাদ জানালেও কাজ হয়নি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল দেগঙ্গার হাদিপুরের তেঁতুলতলায়। তিন যুবককে পুলিসের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। 

Advertisement

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বিহার থেকে তিন যুবক হাদিপুরের তেঁতুলতলায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন। মূলত তাঁরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছাতু বিক্রি করেন। অভিযোগ, সন্ধ্যা হলেই ওই ভাড়াবাড়িতে বহিরাগত যুবকযুবতীরা এসে আড্ডা দিত। সেই সুযোগে বসত মধুচক্রের আসর। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার রাতে স্বল্প পোশাক পড়ে বেশ কয়েকজন যুবক এলাকায় ঘোরাফেরা করছিল। যুবকরা ওই বাড়ি ঢোকার চেষ্টা করছিল। তাদের বাধা দেন স্থানীয়রা। তা নিয়েই তুলকালাম কাণ্ড ঘটে যায়। ছাতু ব্যবসায়ীরা অতর্কিতে স্থানীয়দের উপর হামলা চালায় বলে অভিযোগ। তাতে বেশ কয়েকজন জখম হয়েছেন। স্থানীয় বাসিন্দা রবিউল মণ্ডল, শরিফুল মল্লিক বলেন, ‘এই বাড়িতে মধুচক্র চলে। সন্ধ্যা হলেই অল্পবয়সি যুগলরা বাড়িতে আসে। আমরা চাই, ব্যবসায়ীরা এখান থেকে চলে যাক। এলাকার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা হোক।’ 
যদিও বাড়ির মালিকের দাবি, শুধু ছাতু ব্যবসায়ীরা ওই বাড়িতে থাকে, বাইরে থেকে কেউ আসে না। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। দেগঙ্গা থানার পুলিস জানিয়েছে, কোনও অভিযোগ হয়নি থানায়। বিহার থেকে আসা যুবকরা ছাতু ব্যবসা করত। স্থানীয়দের সঙ্গে ওদের কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না। তা নিয়েই হয়ত এই অভিযোগ। তবে, জনতার হাত থেকে তিনজনকে উদ্ধার করে নিয়ে আসা হয়। অভিযোগ না হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।  - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ