মমতা তৃণমূলের বিজয়া সম্মিলনীর জন্য চুঁচুড়ায় হল না দেওয়ার অভিযোগ
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সরকারি তত্ত্বাবধানে থাকা কোনো জায়গায় মমতা তৃণমূলের বিজয়া সম্মিলনী করার সুযোগ না দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এনিয়ে সরব হন সংগঠনের হুগলি জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, টাউন হল আমরা ভাড়া করেছিলাম। কিন্তু একদম শেষ মুহূর্তে সেই অনুমোদন বাতিল করা হয়। পুরোদস্তুর রাজনৈতিক নির্দেশিকায় চলছে হুগলি পুর প্রশাসন। প্রসঙ্গত, টাউন হল পুরসভার তত্ত্বাবধানে আছে। পরিবর্তিত পরিস্থিতিতে অসিতবাবুর বাড়িতেই বুধবার রাতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান হয়েছে। এনিয়ে পুর প্রশাসন মুখ খুলতে চায়নি। তবে পুরসভা সূত্রে জানা গিয়েছে, বিশেষ প্রয়োজনে অনুমোদন বাতিল হতে পারে, সেই শর্তেই টাউন হল ভাড়া দেওয়া হয়। ফলে বিতর্কের কোনো জায়গা নেই।

Advertisement