Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ফুলবাজার সমিতির অফিসে তালা ঝোলানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে চিঠি ফুলচাষি ও ব্যবসায়ীদের

জগন্নাথ ঘাট ফুলবাজার পরিচালন সমিতির অফিসে বিজেপির পতাকা লাগিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল।

ফুলবাজার সমিতির অফিসে তালা ঝোলানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে চিঠি ফুলচাষি ও ব্যবসায়ীদের
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জগন্নাথ ঘাট ফুলবাজার পরিচালন সমিতির অফিসে বিজেপির পতাকা লাগিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সারা রাজ্য ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক সোমবার বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। আশা করছি সুবিচার পাব। এদিকে, এই ফুলবাজার প্রতিদিন ভোর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত চলে। বিশাল এই ফুলবাজারে হাওড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদীয়া প্রভৃতি জেলা থেকে ১২ থেকে ১৫ হাজার ফুলচাষি ও ফুল ব্যবসায়ী প্রতিদিন ফুল বিক্রি করতে আসেন। অথচ জায়গাটি অপরিসর হওয়ায় তাঁদের প্রতিদিন হাজারো সমস্যা ভোগ করতে হয়। এই অবস্থা দূর করার পাশাপাশি প্রতিদিন আবর্জনা সাফাইয়ের দাবি জানিয়ে ওই চিঠিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

Advertisement

এদিকে, ওই অফিসে তালা দিয়ে দেওয়ায় ফুলবাজারে পরিচালনার নিত্য কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। সেখানে ডাঁই হয়ে রয়েছে জঞ্জাল। পরিষ্কার না হওয়ায় চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। যা নিয়ে ফুলচাষি ও ফুল ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ