Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পক্ষাঘাতগ্রস্তের নামেই বন্‌ধে গণ্ডগোল পাকানোর অভিযোগ

গত সোমবার শিলিগুড়িতে বন্‌঩ধের দিন আইনভঙ্গ করার অভিযোগে শয্যাশায়ী ব্যক্তির নামেও পুলিসে মামলা হয়েছে।

পক্ষাঘাতগ্রস্তের নামেই বন্‌ধে গণ্ডগোল পাকানোর অভিযোগ
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বাগডোগরা: গত সোমবার শিলিগুড়িতে বন্‌঩ধের দিন আইনভঙ্গ করার অভিযোগে শয্যাশায়ী ব্যক্তির নামেও পুলিসে মামলা হয়েছে। আর এ ঘটনায় এলাকায় ব্যাপক অসন্তোষ ছড়িয়েছে। বুধবার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মাটিগাড়া থানায় স্মারকলিপি দেয় বিজেপি। 

Advertisement

বিশ্ব হিন্দু পরিষদ সোমবার শিলিগুড়িতে বন্‌ধ ঩ডেকেছিল। বনধের দিনে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বেশ কয়েকজনের নামে পুলিস পাল্টা মামলা করেছে। ওই দিন ঘর থেকে বের হননি এমন লোকেরও নাম পুলিসের খাতায় থাকায় মাটিগাড়ার পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ জমেছে। নিবারণ মহন্ত নামে এক ব্যক্তি পাক্ষাঘাতে আক্রান্ত হয়ে দু’মাস ধরে বাড়িতে শয্যাশায়ী। নিবারণবাবু পাথরঘাটার ত্রিপালিজোতের বাসিন্দা। এদিন অসুস্থ নিবারণ মহন্তের বাড়িতে আসেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অরুণ মণ্ডল সহ বিজেপি কর্মীরা। অরুণবাবু কথা বলেন পরিবারটির সঙ্গে। 
নিবারণবাবুর বাড়ির সদস্যরা জানিয়েছেন, উনি দু’মাস ধরে অসুস্থ। হাঁটাচলা করতে পারেন না। পুলিস মিথ্যা মামলা করেছে। নিবারণবাবুর আত্মীয় তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য বিজেপির মিতালী মহন্ত বলেন, মাটিগাড়া থানার পুলিস একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের নামে মামলা করেছে। ঘটনার তীব্র নিন্দা জানাই। 
অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি বলেন, গোটা রাজ্যেই পুলিস নিরপেক্ষতা হারিয়েছে। আমরা এ ঘটনা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। প্রয়োজনে হাইকোর্টে যাব। অসুস্থ নিবারণ মহন্ত বলেন, অনেকদিন ধরেই একা হাঁটাচলা করতে পারি না। বন্‌঩ধের দিন বাড়িতেই ছিলাম। তবুও আমার নামে কী করে অভিযোগ হল বুঝতে পারছি না। 
এ বিষয়ে মাটিগাড়া থানার আইসি অরিন্দম ভট্টাচার্য জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বেশকিছু মামলা হয়েছে। নিবারণ মহন্তর নামে একটি অভিযোগ হয়েছে। তবে সেখানে পিতার নাম নেই। সেই ব্যক্তি যদি তিনি না হন, তবে একই নামে অন্য ব্যক্তিও হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  নিবারণ মহন্তের বাড়িতে বিজেপি নেতৃত্ব। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ