Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আরামবাগে সিপিএমের প্রতীকে কাদা, গোবর লেপার অভিযোগ

আরামবাগে সিপিএমের প্রতীকে কাদা, গোবর লেপার অভিযোগ
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: সিপিএমের পার্টি অফিসে দলীয় প্রতীকে কাদা, গোবর লেপার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি পতাকা তোলার লোহার দণ্ড ও পতাকা ছেঁড়ার অভিযোগও তুলেছে সিপিএম। রবিবার রাতে আরামবাগের ডঙ্গল মোড় এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।  সিপিএম এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে। অবশ্য তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। সোমবার সকালে খবর পেয়ে আরামবাগের প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, মোজেম্মেল হোসেন, এরিয়া কমিটির সম্পাদক সুশান্তকুমার মণ্ডল সিপিএম পার্টি অফিসে যান। সেখানে ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি নতুন করে পতাকা উত্তোলন করেন নেতা-কর্মীরা। 

Advertisement

সিপিএমের আরামবাগ-১ এরিয়া কমিটির সদস্য সুশান্ত চক্রবর্তী বলেন, সম্প্রতি আমাদের নেতা শ্যামাপদ চক্রবর্তী প্রয়াত হয়েছেন। গত শনিবার তাঁর স্মরণ সভা করা হয়। ওই সভায় অনেক লোক হয়েছিল। সেই হিংসাতেই তৃণমূলের দুষ্কৃতীরা পার্টি অফিসের উপর হামলা চালায়। দলীয় পতাকা ছিঁড়ে দিয়েছে। প্রতীকেও কাদা, গোবর লেপা হয়েছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী বলেন, সিপিএমের পায়ের তলায় মাটি নেই। এরসঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। প্রচারে আসার জন্য নাটক করছে সিপিএম।

Advertisement
সম্পর্কিত সংবাদ