Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের গাড়িতে হামলা চালানোর অভিযোগ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আড়িয়াদহে। এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের গাড়িতে হামলা চালানোর অভিযোগ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আড়িয়াদহে। এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার ভিডিয়ো ছড়িয়ে যায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিধায়কের গাড়ি লক্ষ্য করে কয়েকজন যুবক ‘চোর’, ‘চোর’ শ্লোগান দিচ্ছেন। কয়েকজন গাড়ির কাচে সজোরে ধাক্কা দিচ্ছে। পাশ থেকে একজন গাড়ি লক্ষ্য করে ডিমও ছোড়ে। 

Advertisement

জানা গিয়েছে, এদিন রাতে কামারহাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে গোলমালের খবর পেয়ে যান ঘটনাস্থলে যান বিধায়ক মদন মিত্র। এর পরেই তাঁর গাড়ি লক্ষ্য হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি বিধায়কের। গাড়ির চালককে মারধর করা হয়েছে বলেও ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল নেতা। বিজেপি অবশ্য এই ঘটনায় তাদের যোগ উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, এলাকায় এলাকায় তৃণমূলের নেতারা অটো-টোটো চালকদের পাশাপাশি সাধারণ মানুষের থেকেও দেদারে তোলাবাজি করেছে। এটা সেই ক্ষোভেরই বিস্ফোরণ বলে মনে হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ