Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জ-দীঘা বাসের প্রথম ট্রিপের সব টিকিট শেষ মাত্র ২৪ ঘণ্টাতেই

উত্তরবঙ্গের জেলাগুলি থেকে দীঘার জগন্নাথ মন্দির যাওয়ার জন্য ভলভো এসি বাসের টিকিট বুকিং বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

রায়গঞ্জ-দীঘা বাসের প্রথম ট্রিপের সব টিকিট শেষ মাত্র ২৪ ঘণ্টাতেই
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দেওয়ানহাট: উত্তরবঙ্গের জেলাগুলি থেকে দীঘার জগন্নাথ মন্দির যাওয়ার জন্য ভলভো এসি বাসের টিকিট বুকিং বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে গেল রায়গঞ্জ থেকে যে বাসটি ছাড়বে সেটির। এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ-দীঘার প্রথম বাসটি ছাড়বে আগামী শুক্রবার ৩০ মে। এছাড়াও দীঘা যাওয়ার জন্য ৪২ সিটের ভলভো বাসের জলপাইগুড়ি থেকে ইতিমধ্যেই ১০টি, কোচবিহার থেকে আটটি টিকিট অনলাইনে আগাম বুকিং হয়ে গিয়েছে। দীঘার জগন্নাথ মন্দির যাওয়ার জন্য এনবিএসটিসি’র বাসের টিকিটের এমন সাড়া মেলায় খুশি নিগমের কর্তাব্যক্তিরা। ইতিমধ্যেই বাসগুলি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ ও মালদহ ডিপোতে পাঠানো হয়েছে। 

Advertisement

এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ জুন পর্যন্ত বাসগুলির ভাড়ার ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় রাখা হয়েছে। সংশ্লিষ্ট রুটের প্রথম বাসটি ২৮ মে জলপাইগুড়ি থেকে ছাড়বে। এরপর ২৯ মে শিলিগুড়ি, ৩০ মে কোচবিহার ও রায়গঞ্জ এবং ৩১ মে আলিপুরদুয়ার ও মালদহ থেকে বাস ছাড়বে। 
এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় শুক্রবার বলেন, দীঘায় সরাসরি যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছয় জেলা থেকে ছ’টি বাস পরিষেবা গত মঙ্গলবার উদ্বোধন করেছেন। আমরা বৃহস্পতিবার থেকে অনলাইন এবং অফলাইনে টিকিট বিক্রি শুরু করতেই ব্যাপক সাড়া পড়তে শুরু করেছে। অনলাইনে টিকিট বিক্রি শুরু হতেই ২৪ ঘণ্টার মধ্যে রায়গঞ্জ থেকে দীঘা যাওয়া ভলভো এসি বাসটির প্রথম ট্রিপের সব সিট আগাম বুকিং হয়ে গিয়েছে। কোচবিহার থেকে প্রথম দিনে ৮টি এবং জলপাইগুড়ি থেকে ১০টি টিকিট বুকিং হয়েছে। আশা করছি, আমরা সংশ্লিষ্ট রুটে সবক’টি ডিপো থেকেই ভালো সংখ্যায় যাত্রী পাব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ