দেশের সব নাগরিক একই পরিবারের সদস্য: ভাগবত
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অনুষ্ঠান—‘রাষ্ট্রবন্দনম’। সেই মঞ্চে দাঁড়িয়েই একতার বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। রবিবার তিনি বলেন, মত পার্থক্য থাকবেই। কিন্তু, দেশের প্রত্যেক নাগরিক একই পরিবারের সদস্য।  নয়াদিল্লিতে আয়োজিত ওই অনষ্ঠানে সংগঠন বাড়ানোর উপরও জোর দিয়েছেন তিনি। ভাগবত জানিয়েছেন, আমরা চাই গোটা সমাজ আরএসএসের ভাবধারা মেনে চলুক। তার জন্য শাখায় আসার প্রয়োজন নেই। সমাজের জন্য কাজ করলেই চলবে। কারণ, প্রত্যেক আরএসএস কর্মী এই আদর্শই মেনে চলে। তিনি আরও বলেন, ১০০ বছর ধরে সংগঠন কাজ করছে। কাজের এই ধারা এগিয়ে নিয়ে যেতে হবে। হিন্দু সম্প্রদায় আরএসএসের থেকে এটাই প্রত্যাশা করে।

Advertisement