Bartaman Logo
১০ জুন, ২০২৬

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে মধ্যাহ্নভোজের মেনু ঘিরে বিতর্ক

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে মধ্যাহ্নভোজের মেনু ঘিরে বিতর্ক
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: রবিবারের চিকেন বিরিয়ানির পরিবর্তে বিফ বিরিয়ানি পরিবেশন করা হবে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞপ্তি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। বিশ্ববিদ্যালয় কর্তপক্ষের অবশ্য দাবি, লেখায় ভুল হওয়ার কারণেই এই ঘটনা। ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি নিয়ে প্রচার করার জন্য দুই পড়ুয়াকে শো-কজ করেছেন প্রতিষ্ঠানের প্রধান। ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রতিষ্ঠানের প্রাক্তনী তথা বিজেপি নেতা নিশীথ শর্মা। তাঁর কথায়, ‘গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা অত্যন্ত লজ্জাজনক। এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়েছিল। ফুড কমিটির সদস্যদের তা দেখা উচিত ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মৌলবাদীদের প্রশ্রয় দিচ্ছে। এই ঘটনা থেকে তা স্পষ্ট বোঝা যাচ্ছে।’ ঠিক কী হয়েছিল? সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্যর সুলেমান হলে রবিবারের মেনু নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে লেখা ছিল, ‘রবিবার মধ্যাহ্নভোজের মেনু পরিবর্তন করা হয়েছে। চাহিদা বেশি থাকায় চিকেনের পরিবর্তে এখন বিফ বিরিয়ানি পরিবেশন করা হবে।’ বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। এবিষয় বিশ্ববিদ্যালয়ের এক পদস্থ কর্মী বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে লেখার ভুলের কারণেই এই সমস্যা। ইতিমধ্যে সেটি প্রত্যাহার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষের কোনও স্বাক্ষর ছিল না। তাই বিশ্বাসযোগ্যতার প্রশ্ন থেকেই যাচ্ছে। এই ভুল সম্পূর্ণ অনিচ্ছাকৃত।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ