Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আগামী মরশুমে মোহন বাগানেই থাকছেন আলড্রেড

জল্পনার অবসান। আরও এক বছর মোহন বাগানেই থাকছেন টম আলড্রেড। শনিবার সবুজ-মেরুন ম্যানেজমেন্ট এক্স হ্যান্ডলে পোস্ট করে এই খবর জানিয়েছে।

আগামী মরশুমে মোহন বাগানেই থাকছেন আলড্রেড
  • ১১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জল্পনার অবসান। আরও এক বছর মোহন বাগানেই থাকছেন টম আলড্রেড। শনিবার সবুজ-মেরুন ম্যানেজমেন্ট এক্স হ্যান্ডলে পোস্ট করে এই খবর জানিয়েছে। চলতি মরশুমের শেষে তাঁর থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে কোচ হোসে মোলিনার আস্থা রাখতে সক্ষম হয়েছেন স্কটল্যান্ডের ডিফেন্ডার। তাঁর সম্মতি পেতেই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে দেরি করেনি থিঙ্কট্যাঙ্ক। মরশুমের শুরুতে কিছু নড়বড়ে দেখালেও ক্রমশ আলবার্তো রডরিগেজের সঙ্গে তাঁর বোঝাপড়া জমাট বাঁধে। মোহন বাগানের ১৬টি ক্লিনশিটের পিছনে বড় অবদান রয়েছে টম-আলবার্তো জুটির। তবে ঝুলে রইলো নুনো রেইজের ভাগ্য। পর্তুগিজ ডিফেন্ডারকে নিয়ে আরও একটু ভাবনাচিন্তা করতে চান স্প্যানিশ কোচ। তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন মোলিনা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ