Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

আকাশছোঁয়া দাম, সরবরাহকারী ট্রাক থেকে ১ লক্ষ ডিম লুট করল চোরেরা!

মার্কিন মুলুকে চড়চড় করে বাড়ছে ডিমের দাম। যার কারণে ডিম সরবরাহকারী ট্রাক থেকে চুরি গেল প্রায় ১ লক্ষ ডিম। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪০ হাজার ডলার।

আকাশছোঁয়া দাম, সরবরাহকারী ট্রাক থেকে ১ লক্ষ ডিম লুট করল চোরেরা!
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন, ৫ ফেব্রুয়ারি: ডিম নিয়ে কেলেঙ্কারি! তাও আবার খোদ ট্রাম্পের দেশে! একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, মার্কিন মুলুকে চড়চড় করে বাড়ছে ডিমের দাম। যার কারণে ডিম সরবরাহকারী ট্রাক থেকে চুরি গেল প্রায় ১ লক্ষ ডিম। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪০ হাজার ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪ লক্ষ ৮৪ হাজার ৩২৯ টাকা। স্থানীয় সময় অনুযায়ী, গত শনিবার এই ডিম চুরির ঘটনা ঘটেছে।
Advertisement
মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, গত শনিবার রাত ৮টা বেজে ৪০ মিনিটে পেনসিলভেনিয়ারতে এই চুরির ঘটনা ঘটে। ইতিমধ্যেই পুলিস বিষয়টির তদন্ত শুরু করেছে।
বিশেষ বিষয় হল, আমেরিকায় ডিমের দাম এখন আকাশছোঁয়া। মূলত বার্ড ফ্লু-এর জেরে ডিম উৎপাদনে ঘাটতির পর থেকেই এই বিপত্তির সূত্রপাত। বর্তমানে আমেরিকায় এক ডজন ডিমের দাম রয়েছে ৪ থেকে ৫ ডলারের আশেপাশে। যা কিনা ভারতীয় মুদ্রায় হয় প্রায় ৪০০ টাকা। ২০২৩ সালের শেষের দিকেও এই দাম ছিল ২ ডলারের আশেপাশে।
পুলিসের তরফে মনে করা হচ্ছে, ব্যাপক দাম বৃদ্ধির জেরেই ডিম চুরি করছে চোরেরা। একবারে ১ লক্ষ ডিম চুরি করে বড় দাঁও মারতে গিয়েছে তারা। পুলিস চোরকে পাকড়াও করতে জোর তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ