• গত সাত মাসে অক্ষয় কুমার আয় করেছেন ১১০ কোটি টাকা! না, অভিনয় থেকে প্রাপ্ত অর্থ নয়। বরং এই টাকা অক্ষয় রোজগার করেছেন রিয়েল এস্টেট ব্যবসায়। চলতি বছরের শুরু থেকেই মুম্বইয়ে একের পর এক আবাসন বিক্রি করছিলেন অভিনেতা। জুলাই পর্যন্ত তিনি নাকি মোট আটটি ফ্ল্যাট বিক্রি করেছেন। সেগুলি থেকেই মোট ১১০ কোটি টাকা উপার্জন করেছেন অক্ষয়। চলতি বছর জানুয়ারিতে ৮০ কোটি টাকার বিনিময়ে স্ত্রী টুইঙ্কলের সঙ্গে যৌথভাবে একটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন অক্ষয়। এছাড়াও ওরলি সহ একাধিক জায়গায় আবাসন বিক্রি করেন তিনি। উল্লেখ্য, শেষবার অক্ষয়কে দেখা গিয়েছে ‘হাউজফুল ৫’ ছবিতে। কমেডি ঘরানার এই ছবিটি ভালো ফল করেছে বক্স অফিসে।



