Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আকাশবাণী সংগীত সম্মেলন

দেশজুড়ে ২৪টি শহরে অনুষ্ঠিত হচ্ছে ৬৭তম ‘আকাশবাণী সংগীত সম্মেলন’। হিন্দুস্তানি, কর্ণাটকী ও লোকসংগীতের ঐতিহ্যবাহী নানা ধারার মেলবন্ধন এই অনুষ্ঠানের বিশেষত্ব।

আকাশবাণী সংগীত সম্মেলন
  • ২৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দেশজুড়ে ২৪টি শহরে অনুষ্ঠিত হচ্ছে ৬৭তম ‘আকাশবাণী সংগীত সম্মেলন’। হিন্দুস্তানি, কর্ণাটকী ও লোকসংগীতের ঐতিহ্যবাহী নানা ধারার মেলবন্ধন এই অনুষ্ঠানের বিশেষত্ব। প্রসার ভারতীর উদ্যোগে অফলাইনের পাশাপাশি অনলাইনেও অনুষ্ঠানগুলির সাক্ষী থাকা যাবে। আগামী ২৬ ডিসেম্বর, ২০২৫ থেকে ২৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আকাশবাণী, ডিডি ভারতী, ওয়েভস ওটিটি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে অনুষ্ঠানগুলি। বহু আকাঙ্খিত এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের জন্য প্রতি বছর সাগ্রহে অপেক্ষা করেন শিল্পীবৃন্দ ও দর্শকমহল। প্রতিষ্ঠিত ও উদীয়মান শিল্পীদের জন্য এই অনুষ্ঠান আজও এক মূল্যবান মঞ্চ। এই সুযোগ তাঁদের এনে দেয় জাতীয় স্বীকৃতি ও সম্মান।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ