সংবাদদাতা, বারুইপুর: ‘বাঘই তো দেখতে পেলাম না। কি যে ছাই জঙ্গলে ঘুরলাম,’ সুন্দরবনে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার না দেখতে পেলে এই আফসোস করে বাচ্চা-বুড়ো নির্বিশেষে। তবে রবিবার বনি ক্যাম্প থেকে কৈখালির দিকে ফেরার পথে আজমলমারি সাত নম্বর জঙ্গলের কাছে বাঘের দর্শন পেল পর্যটকদের একটি দল। তারপর খুশিতে প্রায় আত্মহারা। বাঘটি জঙ্গলের পাশ দিয়ে রাজকীয় ভঙ্গিতে হেঁটে যাচ্ছে। লাফ দিয়েছে। সেই ছবি ক্যামেরায় তুলে যুদ্ধজয়ের উল্লাস মানুষগুলির।
Advertisement
প্রসঙ্গত, মৈপীঠে লোকালয় সংলগ্ন জঙ্গল ঘিরে আতঙ্ক রোজকার বিষয়। গত কয়েক সপ্তাহে আটবার আজমলমারি জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসেছিল। আতঙ্কে কেঁপে উঠেছিল গ্রাম। দরজায় খিল দিয়ে ঘরে স্বেচ্ছাবন্দি হয়ে গিয়েছিল লোকালয়। তবে প্রাণভয়ে থাকা গ্রামবাসীদের তীব্র আতঙ্ক শহরের মানুষের বোঝার কথা নয়। ফলে বাঘ না দেখলে মন খারাপ হয় পর্যটকদের। দেখলে খুশিতে ডগমগ।
রবিবার বারুইপুর থেকে ১৮ জন পর্যটকের একটি দল গিয়েছিল কুলতলির কৈখালি। তিনদিনের জন্য সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন লঞ্চে করে। রবিবার বনি ক্যাম্প ধরে ফিরছিলেন। বোট থেকেই তাঁরা বাঘের দেখা পান। তারপরই সুন্দরবন আসার খরচ উঠে গিয়েছে তাঁদের। এক পর্যটক বলেন, ‘বাঘের দেখা মেলায় সুন্দরবন ভ্রমণ সার্থক হয়েছে। টাইগার জঙ্গল থেকে বেরিয়ে নদীর পাশ দিয়ে একবার হেঁটে তারপর লাফ দিয়ে ঢুকে গেল জঙ্গলে। হাঁ করে দেখলাম আমরা।’