Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

‘থ্যাংক ইউ’ নোট তৈরি, আগরকরের বিদায় নিয়ে তুঙ্গে জল্পনা

বুধবারই কি শেষবার জাতীয় দলের নির্বাচনী বৈঠকে দেখা গেল অজিত আগরকরকে? তেমন সম্ভাবনাই জোরদার।

‘থ্যাংক ইউ’ নোট তৈরি, আগরকরের বিদায়  নিয়ে তুঙ্গে জল্পনা
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: বুধবারই কি শেষবার জাতীয় দলের নির্বাচনী বৈঠকে দেখা গেল অজিত আগরকরকে? তেমন সম্ভাবনাই জোরদার। এমনিতে, গত জুনেই শেষ হওয়ার কথা ছিল প্রধান নির্বাচক হিসাবে তাঁর মেয়াদ। তবে বিসিসিআই ৪ অক্টোবর পর্যন্ত তা বাড়ায়। এই সময়কালের মধ্যে আর কোনো দল নির্বাচনী সভা নেই। তাই মেয়াদ যদি আর বৃদ্ধি না পায়, তাহলে আগরকর এদিনই শেষবার নির্বাচনী সভায় প্রবেশ করলেন।

Advertisement

ঘটনা হল, তাঁর মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা কার্যত নেই। বোর্ডের কোনো কর্তা এই ব্যাপারে আলোচনা করেননি আগরকরের সঙ্গে। এটা ভালোভাবে নেননি মুম্বইকর। তাই ঘনিষ্ঠ মহলে বলেছেন যে, বুধবারের সভা শেষে বোর্ড সচিব দেবজিৎ সইকিয়াকে ই-মেলে ধন্যবাদ জানানোর ভাবনা। গত তিন বছর ধরে তিনি নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান। এই সুযোগ দেওয়ার জন্য বোর্ডকে কৃতজ্ঞতা জানানোই তাঁর লক্ষ্য। বোর্ড অবশ্য আগরকরকে সরানোর ব্যাপারে এখনো পুরোপুরি নিশ্চিত নয়। আসলে শীর্ষকর্তারা তাড়াহুড়ো করতে চাইছেন না। তবে সম্প্রতি দলগঠন নিয়ে বেশ কিছু ঘটনায় কর্তারা বিরক্ত। যেভাবে রোহিত শর্মার অবসরের জল্পনা ছড়িয়ে পড়েছিল ইংল্যান্ড সফরের সময়, সেটা একেবারেই ভালোভাবে নেননি তাঁরা। অসন্তুষ্ট হিটম্যান বোর্ডের কাছে এই নিয়ে অভিযোগও করেছিলেন বলে খবর। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে, সচিব সইকিয়াকে আসরে নামতে হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ