Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ইউরোপিয়ান টি-২০ লিগে রাহানে

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন অজিঙ্কা রাহানে। সেই মতো নতুন টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হলেন তিনি।

ইউরোপিয়ান টি-২০ লিগে রাহানে
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন অজিঙ্কা রাহানে। সেই মতো নতুন টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হলেন তিনি। ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগে খেলবেন রাহানে। নেদারল্যান্ডসের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিও সেরে ফেললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। রাহানে বলেন, ‘ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। তাই খেলাটাকে আরও শক্তিশালী করার দায়িত্ব আমাদের। ইউরোপে ক্রিকেটের প্রসার ঘটছে দ্রুত। সেই কারণেই নতুন লিগে খেলার সিদ্ধান্ত।’ আগামী বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হিসাবে রাহানেকে দেখা যাবে কিনা তা স্পষ্ট নয়। তবে রাহানের ইচ্ছা আরও কয়েক বছর আইপিএলে খেলা। সেটা পূরণ হবে কিনা, সময় বলবে।

Advertisement

এদিকে, শ্রীলঙ্কার মাটিতে ভারতীয় ব্যাটারদের সাফল্যের উপায় বাতলে দিলেন রাহানে। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার মাটিতে স্পিনারদের খেলা সবচেয়ে কঠিন কাজ হবে। ২০১৭ সালে আমরা ওদের ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিলাম। এবারও টিম ইন্ডিয়ার পাল্লা ভারী। দ্বীপরাষ্ট্রে প্রথম দিন রান করা তুলনায় সহজ হয়। কিন্তু খেলা যত গড়ায়, কাজটা কঠিন হয়ে দাঁড়ায়। অভিজ্ঞতা থেকে বলতে পারি, শ্রীলঙ্কার স্পিনারদের মাথায় উঠতে দেওয়া যাবে না। ভয় পেয়ে রক্ষ্মণাত্মক হয়ে পড়লেই বিপদ। তাহলে ওরা চেপে ধরবে। তাই পরিস্থিতি বুঝে স্পিনারদের মোকাবিলা করতে হবে। প্রত্যাঘাতেই খুলতে হবে বড়ো রানের পথ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ