• অজয় দেবগনের প্রযোজনায় কাজ করবেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী। রবিবার সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করে এই ইঙ্গিতই দিয়েছেন অভিনেতা। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, অজয়ের প্রযোজনা সংস্থার অধীনে একটি থ্রিলার ছবিতে কাজ করতে চলেছেন সিদ্ধান্ত। ইতিমধ্যে নাকি চুক্তিও হয়ে গিয়েছে তাঁদের মধ্যে। আগামী অক্টোবর মাস থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। যদিও ছবিটি প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ‘গলি বয়’, ‘গেহরাইয়াঁ’ সহ একাধিক ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধড়ক ২’ সিনেমাতেও সিদ্ধান্তের অভিনয় প্রশংসীত। আসন্ন থ্রিলারে নাকি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে তাঁকে। এর পাশাপাশি ‘দিল কা দরজা খোলো না ডার্লিং’ নামক একটি ছবিতেও অভিনয় করার কথা রয়েছে তাঁর। সেখানে তাঁর বিপরীতে রয়েছেন ওয়ামিকা গাব্বি।



