‘কিল’ খ্যাত পরিচালক নিখিল নাগেশ ভাটের সঙ্গে জুটি বাঁধছেন অজয় দেবগন। অ্যাকশন ড্রামা ঘরানার এই ছবির চিত্রনাট্যের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। জানা গিয়েছে, আগামী বছর দ্বিতীয়ার্ধ্বে শুরু হবে শ্যুটিং। এখনই অবশ্য প্রজেক্টের প্রসঙ্গে এর থেকে বেশি কিছু জানাতে রাজি হননি নির্মাতারা। শোনা যাচ্ছে, অজয়ের বিপরীতে এই ছবিতে বলিউডের এক নামজাদা নায়িকা থাকবেন। পাশাপাশি খলচরিত্রেও থাকবে চমক। এছাড়াও পার্শ্ববর্তী চরিত্রের জন্য কাস্টিং করা হচ্ছে। নিখিলের ছবির মূল বৈশিষ্ট্য অ্যাকশনে চমক। ফলে এই ছবিতেও অজয়কে তেমনই চমকপ্রদ অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলে আশাবাদী অনুরাগীরা।



