Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ উত্তপ্ত হতে পারে যাদবপুর

আজ উত্তপ্ত হতে পারে যাদবপুর
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সভায় শিক্ষামন্ত্রীর উপস্থিতি ঘিরে আজ, শনিবার উত্তপ্ত হতে পারে ক্যাম্পাস। ছাত্র নির্বাচনের দাবিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ দেখাতে তৈরি বিভিন্ন সংগঠন। দুপুর ২টো নাগাদ ব্রাত্যবাবুর ক্যাম্পাসে যাওয়ার কথা। তিনি ওয়েবকুপার রাজ্য সভাপতিও বটে। অন্যদিকে, শুক্রবারই যাদবপুরে কর্মচারীদের কো-অপারেটিভ নির্বাচনে জয়ী হয়েছেন বাম-প্রগতিশীল জোটের প্রার্থীরা। ৫১টি আসনে তাঁরা জিতেছেন। তৃণমূলের সমর্থন পুষ্ট কর্মী সংগঠন সাতটি আসনে জয়ী হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ