Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ থেকে আয়ুষ মেলা

করোনেশন স্কুল মাঠে আজ সোমবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী জেলা আয়ুষ মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। যেখানে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি চিকিৎসা পদ্ধতি গুরুত্ব মানুষের সামনে তুলে ধরা হবে।

আজ থেকে আয়ুষ মেলা
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: করোনেশন স্কুল মাঠে আজ সোমবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী জেলা আয়ুষ মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। যেখানে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি চিকিৎসা পদ্ধতি গুরুত্ব মানুষের সামনে তুলে ধরা হবে। স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, যোগা প্রতিযোগিতা সহ স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শের  আয়োজন হবে। জেলার আয়ুষ বিভাগের আধিকারিক চিকিৎসক সৌমেশ কুমার ভট্টাচার্য বলেন, সাধারণ জ্বর, সর্দিকাশি সহ ডায়াবেটিস, হাইপার টেনশন, স্থূলত্ত্ব, ক্যানসারের মতো রোগের চিকিৎসায় হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা দিনদিন জনপ্রিয় হচ্ছে। এই জেলাতেও তার সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। তাই আরও মানুষের মধ্যে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি চিকিৎসা পদ্ধতি প্রচার প্রসারেই এই মেলার আয়োজন করা হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ