Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

আজ সন্তোষের মূলপর্বের প্রস্তুতি শুরু বাংলার

আজ সন্তোষের মূলপর্বের প্রস্তুতি শুরু বাংলার
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তোষ ট্রফির মূলপর্বের লড়াই শুরু ১৪ ডিসেম্বর। তার আগে সোমবার দল নিয়ে প্রস্তুতিতে নেমে পড়ছেন বাংলার কোচ সঞ্জয় সেন। বাছাই পর্বে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে মূলপর্বে জায়গা নিশ্চিত করে বঙ্গ ব্রিগেড। ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশকে বড় ব্যবধানে হারালেও শেষ ম্যাচে বিহারের সঙ্গে গোলশূন্য ড্র করেন মনোতোষ-রবি হাঁসদারা। মূলপর্বে অবশ্য কঠিন লড়াই অপেক্ষা করছে। সার্ভিসেস, মণিপুরের পাশাপাশি তেলেঙ্গানা, রাজস্থান ও জন্মু-কাশ্মীরের বিরুদ্ধে খেলতে হবে বাংলাকে। মূলপর্বের সব ম্যাচ হবে কৃত্রিম ঘাসে। তাই ফুটবলারদের কাছে লড়াইটা অনেক কঠিন হবে মেনে নিয়েও প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে নারাজ কোচ সঞ্জয় সেন।  ফিটনেসের পাশাপাশি টিম কম্বিনেশনের উপরও জোর দিতে চান বাংলা কোচ। তবে মূলপর্বের জন্য নতুন কোনও ফুটবলারকে ডাকা হচ্ছে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ