Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ মালদহ সফরে মুখ্যমন্ত্রী

আজ মালদহ সফরে মুখ্যমন্ত্রী
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মালদহ: আজ, সোমবার মালদহ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের পর এই প্রথম মালদহে আসছেন তিনি। মুর্শিদাবাদের অনুষ্ঠান শেষ করে সোমবার বিকেলেই মালদহে আসবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে বিবেকানন্দ স্কুলের পাশের মাঠে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। হেলিকপ্টার থেকে নেমেই সোজা মহানন্দা ভবনে পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। সেখানেই তিনি রাত্রিবাস করবেন বলে খবর প্রশাসন সূত্রে। 
Advertisement
মুখ্যমন্ত্রীর সফর প্রসঙ্গে চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, মালদহের মানুষ মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য উদগ্রীব। জেলার সব শ্রেণির মানুষ অপেক্ষায় আছেন। প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ ইংলিশবাজার শহরের ডিএসএ মাঠে সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ