Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

আজ বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামছেন গুকেশ

আজ বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামছেন গুকেশ
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সিঙ্গাপুর: আগামী তিন সপ্তাহ ভারতের তরুণ দাবাড়ু ডি গুকেশের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ সোমবার সিঙ্গাপুরে ফিডে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামতে চলেছেন তিনি। প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেন। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই চড়েছে উত্তেজনার পারদ। চলতি বছরে দুরন্ত ছন্দে রয়েছেন গুকেশ। তবে এবার কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার সামনে তিনি। 
Advertisement
গুকেশকে নিয়ে আশায় বুক বেঁধেছে আসমুদ্রহিমাচল। তাঁকে সমীহ করছেন বাকিরাও। রাশিয়ার গ্র্যান্ডমাস্টার পিটার সাভিডলার বলেছেন,‘গুকেশের জন্য এটি বেশ চমকপ্রদ ব্যাপারও বটে। ওর মধ্যে বিশ্ব সেরা হওয়ার সমস্ত মশলা রয়েছে। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই লড়াই বেশ কঠিন। স্নায়ুর উপর নিয়ন্ত্রণ প্রয়োজন। পরিস্থিতির সঙ্গেও দ্রুত মানিয়ে নেওয়ার কৌশলও জানতে হয়। এই বিষয়গুলির ক্ষেত্রে তরুণ গুকেশ খানিকটা অনভিজ্ঞ। তবে মাথায় রাখতে হবে হিসেব বদলাতে ওস্তাদ ও।’
সম্পর্কিত সংবাদ