Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

আজ বাংলার সামনে মধ্যপ্রদেশ

আজ বাংলার সামনে মধ্যপ্রদেশ
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে  দুরন্ত ফর্মে বাংলা। টানা চতুর্থ জয়ের লক্ষ্যে শুক্রবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে ফের মাঠে নামছে লক্ষ্মীরতন শুক্লার দল। রাজকোটে ম্যাচ শুরু দুপুর দেড়টায়। গ্রুপের প্রথম তিন ম্যাচে যথাক্রমে পাঞ্জাব, হায়দরাবাদ ও মিজোরামকে হারায় বাংলা। অভিষেক পোড়েল, সুদীপ চ্যাটার্জি, মহম্মদ সামি, শাহবাজ আহমেদরা এবার অনেক ধারালো। ভরসা দিচ্ছেন করণ লাল। পাশাপাশি অলরাউন্ডার কনিষ্ক শেঠও ভালো ফর্মে। সবমিলিয়ে টগবগে বাংলা। অন্যদিকে, মধ্যপ্রদেশও বেশ শক্তিশালী। রজত পাতিদার, ভেঙ্কটেশ আইয়ার ব্যাটিংয়ে প্রধান ভরসা। আইপিএল নিলামে কেকেআর তুলে নেওয়ার পর আরও চাঙ্গা ভেঙ্কটেশ। পাশাপাশি বল হাতে আভেশ খান, কুমার কার্তিকেয় চমক দেখাতে পারেন। সব মিলিয়ে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের বাইশ গজে ঝড় উঠতেই পারে। 
Advertisement
বোলিংয়ে বাংলার প্রধান ভরসা মহম্মদ সামি। তবে মিজোরামের বিরুদ্ধে নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ তিনি। মধ্যপ্রদেশকে শুরুতে ঝাঁকুনি দিতে গেলে তাঁর জ্বলে ওঠা প্রয়োজন। সবমিলিয়ে কঠিন চ্যালেঞ্জ টপকে যেতে আত্মবিশ্বাসী লক্ষ্মীরতনের দল।
সম্পর্কিত সংবাদ