লাগাতার হুমকির আবহে চর্চায় সলমন খানের নিরাপত্তা। তবে ভয়কে জয় করেই ‘সিকান্দার’ ছবির শ্যুটিং করছেন ভাইজান। হায়দরাবাদে শ্যুট চলছে এই ছবির। আগামী বছর ঈদে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। ছবিতে নতুন করে দু’টি গানের পরিকল্পনা করছেন নির্মাতারা। গল্পে একটি দোল উপলক্ষ্যে ও একটি ঈদ উপলক্ষ্যে দেখানো হবে। দু’টিই আইটেম ডান্স। বিশেষত হোলির গানে সলমনের পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। ঈদের গানেও থাকবে চমক। জানা গিয়েছে, কাওয়ালির ছোঁয়ায় তৈরি করছেন নির্মাতারা। প্রীতমের কম্পোজিশনে দু’টি গান ইতিমধ্যেই নাকি ভালো লেগেছে সলমনের। কোরিওগ্রাফি নিয়ে ব্যস্ত নায়ক। দিন কয়েকের মধ্যেই এই গানের দৃশ্যের শ্যুটিংও সেরে ফেলবেন তিনি।



