Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আইসিডিএস কর্মীদের শো-কজ উলুবেড়িয়ায়

আইসিডিএস কেন্দ্রের খাবারের পরিমাণ ও অপরিচ্ছন্নতার কারণে বুধবার কর্মীদের শো-কজ করলেন উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও রিয়াজুল হক।

আইসিডিএস কর্মীদের শো-কজ উলুবেড়িয়ায়
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: আইসিডিএস কেন্দ্রের খাবারের পরিমাণ ও অপরিচ্ছন্নতার কারণে বুধবার কর্মীদের শো-কজ করলেন উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও রিয়াজুল হক। এদিন তিনি আচমকা ব্লকের হাটগাছা ১ নং গ্রাম পঞ্চায়েতের বাড়মংরাজপুর আইসিডিএস কেন্দ্র পরিদর্শনে যান। সেখানেই তিনি অব্যবস্থা লক্ষ করেন। তারপর শো-কজের সিদ্ধান্ত নেন। অভিযোগ, পড়ুয়াদের জন্য রান্না করা ভাত যেভাবে ঢাকা দিয়ে রাখা উচিত ছিল, সেভাবে ঢাকা দেওয়া হয়নি। কয়েকদিন আগেই শ্যামপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে টিকটিকি পড়ার অভিযোগ উঠেছিল। যা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। স্বাভাবিকভাবেই ভাত কেন ঢাকা ছিল না, সেই প্রশ্নের সদুত্তর মেলেনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ