Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আইসিডিএস কর্মীদের বিক্ষোভ

একাধিক দাবি নিয়ে ময়নাগুড়িতে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। বৃহস্পতিবার সিডিপিও অফিসের সামনে তাঁরা বিক্ষোভ দেখান। পরে তাঁরা সিডিপিও সুদীপ তামাংকে স্মারকলিপি দেন।

আইসিডিএস কর্মীদের বিক্ষোভ
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: একাধিক দাবি নিয়ে ময়নাগুড়িতে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। বৃহস্পতিবার সিডিপিও অফিসের সামনে তাঁরা বিক্ষোভ দেখান। পরে তাঁরা সিডিপিও সুদীপ তামাংকে স্মারকলিপি দেন। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি ও সহায়িকা কল্যাণ সমিতির ব্যানারে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির কার্যকরী সভানেত্রী মৌসুমি ঘোষ, সাধারণ সম্পাদিকা সৌমিতা রাহা। তাঁরা বলেন, কিছুদিন আগে কেন্দ্র সরকার বাজেট পেশ করেছে। কিন্তু তাতে আমাদের জন্য কোনও কিছুই সেই বাজেটে উল্লেখ নেই। অপরদিকে, অনলাইনের কাজের জন্য মোবাইল দেওয়ার কথা থাকলেও সেটা আমরা পাইনি। গ্যাসের ওভেন আসলেও সিলিন্ডার এখন পর্যন্ত দেওয়া হল না। আইসিডিএস চালাতে রান্না করতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। সিডিপিও বলেন, ওঁদের দাবিপত্র আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ