Bartaman Logo
৯ জুন, ২০২৬

অপেক্ষা সরকারি ছাড়পত্রের, শীঘ্রই ভারতে স্টারলিঙ্কের হাইস্পিড ইন্টারনেট

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর বিষয়ে অনেকটা এগিয়ে গেল এলন মাস্কের সংস্থা। এয়ারটেলের সঙ্গে এনিয়ে তাদের চুক্তিও হয়ে গিয়েছে।

অপেক্ষা সরকারি ছাড়পত্রের, শীঘ্রই ভারতে স্টারলিঙ্কের হাইস্পিড ইন্টারনেট
  • ১১ মার্চ, ২০২৫ ১৯:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১১ মার্চ: বাংলাদেশের পরে এবার ভারত। দক্ষিণ এশিয়ার বাজারে ক্রমশ ডানা মেলছে স্টারলিঙ্ক। এদেশে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর বিষয়ে অনেকটা এগিয়ে গেল এলন মাস্কের সংস্থা। এয়ারটেলের সঙ্গে এনিয়ে তাদের চুক্তিও হয়ে গিয়েছে। যদিও এখনও একটা খটকা আছে। ভারতে পরিষেবা চালুর বিষয়ে সরকারের অনুমোতি নিতে হবে স্কেসএক্স-কে। বর্তমান প্রেক্ষাপটে এই ছাড়পত্র পেতে তাদের সমস্যা হওয়ার সম্ভাবনা কম বলেই মত বিশেষজ্ঞদের।

Advertisement

মঙ্গলবার এয়ারটেলের তরফে এক প্রেস বিবৃতিতে স্পেসএক্স-এর সঙ্গে তাদের গাঁটছড়ার বিষয়টি ঘোষণা করা হয়। জানা গিয়েছে, ভারতে স্টারলিঙ্কের সরঞ্জাম বিক্রি করবে এয়ারটেল। সম্ভবত সেগুলি তাদের স্টোর্স থেকে কেনা যাবে। এছাড়া বাণিজ্যিক সংস্থাগুলিকেও স্টারলিঙ্কের পরিষেবা দেবে এয়ারটেল। পাশাপাশি গ্রামীণ এলাকায় স্কুল, স্বাস্থ্য কেন্দ্র ও প্রত্যন্ত অঞ্চলগুলিতে স্টারলিঙ্কের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে এয়ারটেল ও স্পেসএক্স। 

সূত্রের খবর, ভারতে এয়ারটেলের পরিকাঠামো ব্যবহার করবে স্পেসএক্স। পরিবর্তে এয়ারটেল নিজেদের নেটওয়ার্ক উন্নত করতে স্টারলিঙ্ককে কাজে লাগাবে। নতুন নতুন এলাকায় পরিষেবা বিস্তারেও এয়ারটেলকে সাহায্য করবে এলন মাস্কের সংস্থা। প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি এর ফলে আগামী দিনে লাভবান হবে বলে বিশেষজ্ঞদের অভিমত।

Advertisement
সম্পর্কিত সংবাদ