Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

বিমানবন্দরগামী মেট্রো এবার শনি-রবিবারও

সপ্তাহের সাতদিনই এয়ারপোর্টগামী মেট্রোর পরিষেবা পাবেন যাত্রীরা। উদ্বোধনের পর এতদিন সোম থেকে শুক্রবার পর্যন্ত নোয়াপাড়া-বিমানবন্দর রুটে পরিষেবা পেতেন সাধারণ মানুষ।

বিমানবন্দরগামী মেট্রো এবার শনি-রবিবারও
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহের সাতদিনই এয়ারপোর্টগামী মেট্রোর পরিষেবা পাবেন যাত্রীরা। উদ্বোধনের পর এতদিন সোম থেকে শুক্রবার পর্যন্ত নোয়াপাড়া-বিমানবন্দর রুটে পরিষেবা পেতেন সাধারণ মানুষ। এবার শনি ও রবিবারও মিলবে মেট্রো। ১৩ সেপ্টেম্বর, শনিবার থেকেই মিলবে এই সুযোগ। শনিবার দু’প্রান্ত থেকে মোট ৪৪টি মেট্রো ছাড়বে (২২টি করে আপ ও ডাউন)। ওইদিন প্রথম মেট্রো মিলবে সকাল ৭টা ৩৫ মিনিটে, আর দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৩২ মিনিটে। শনিবারের তুলনায় অবশ্য রবিবার ট্রেন কম। ওইদিন দু’প্রান্ত থেকে মোট ৪০টি মেট্রো (২০টি করে আপ ও ডাউন) ছাড়বে। রবিবার প্রথম ট্রেন সকাল ৮টা বেজে ৩৫ মিনিটে। আর শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ২২ মিনিটে। রবিবার দুই মেট্রোর মধ্যে ফারাক ৩৫ মিনিটের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ