Bartaman Logo
৯ জুন, ২০২৬

পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে বায়ুসেনার মহড়া, অবতরণ সি-২৯৫ বিমানের

উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে বিশেষ মহড়া চালাল ভারতীয় বায়ুসেনা। এই প্রথম সি-২৯৫ পণ্যবাহী বিমানকে এক্সপ্রেসওয়ের উপর সফল অবতরণ ও টেফ অফ করাল বায়ুসেনা।

পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে বায়ুসেনার মহড়া, অবতরণ সি-২৯৫ বিমানের
  • ২৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে বিশেষ মহড়া চালাল ভারতীয় বায়ুসেনা। এই প্রথম সি-২৯৫ পণ্যবাহী বিমানকে এক্সপ্রেসওয়ের উপর সফল অবতরণ ও টেফ অফ করাল বায়ুসেনা। পাশাপাশি মহড়ায় অংশ নেয় সুখোই-৩০ এমকেআই, জাগুয়ার ও মিরাজ ২০০০, এএন-৩২ পরিবহণ বিমান এবং এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারও। বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধকালীন কিংবা জরুরি পরিস্থিতিতে এক্সপ্রেসওয়ে঩টি বিকল্প রানওয়ে হিসাবে ব্যবহারযোগ্য কি না, তা খতিয়ে দেখাই ছিল মহড়ার মূল উদ্দেশ্য। যুদ্ধের সময় শত্রুপক্ষের আক্রমণে বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হলে, বিকল্প রানওয়ে হিসাবে এই এক্সপ্রেসওয়েকে ব্যবহার করা হবে। বুধবার সুলতানপুরের আখলিকিরি কারওয়াত গ্রামের কাছে প্রায় ৩.২ কিলোমিটার এক্সপ্রেসওয়েতে এয়ারস্ট্রিপ তৈরি করে মহড়া চলে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এক্সপ্রেসওয়ের প্রায় ১২ কিলোমিটার সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। এই সময় যানবাহনকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেয় ট্রাফিক পুলিশ। ২০২১ সালে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বছরই সি-১৩০জে হারকিউলিস বিমান এক্সপ্রেসওয়েতে অবতরণ করেছিলেন। ছবি: পিটিআই

Advertisement
সম্পর্কিত সংবাদ