Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আইওসি এলাকায় গ্রেপ্তার ৫ জুয়াড়ি

নিউ জলপাইগুড়ি থানার আইওসি এলাকায় জুয়ার ঠেকে হানা দিয়ে পুলিস পাঁচজনকে গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মিন্টু মণ্ডল, শ্রীবাস মল্লিক, শম্ভু মণ্ডল, গোবিন্দ বিশ্বাস এবং পবন অধিকারী। পবন অধিকারী ওই জুয়ার ঠেক চালাত বলে জানতে পেরেছে পুলিস।

আইওসি এলাকায় গ্রেপ্তার ৫ জুয়াড়ি
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নিউ জলপাইগুড়ি থানার আইওসি এলাকায় জুয়ার ঠেকে হানা দিয়ে পুলিস পাঁচজনকে গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মিন্টু মণ্ডল, শ্রীবাস মল্লিক, শম্ভু মণ্ডল, গোবিন্দ বিশ্বাস এবং পবন অধিকারী। পবন অধিকারী ওই জুয়ার ঠেক চালাত বলে জানতে পেরেছে পুলিস। 
Advertisement
জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ির আইওসি’র সামনে বেশ কিছুদিন ধরে একটি দোকানে বসছিল জুয়ার আসর। পুলিসের কাছে এনিয়ে অভিযোগ আসে। এরপরই মঙ্গলবার রাতে ওই ঠেকে পুলিস হানা দেয়। গ্রেপ্তার হয় ৫ জুয়াড়ি। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, প্রতিদিন রাত ৯টা থেকে দুটো পর্যন্ত চলত ওই জুয়ার আসর। ঘটনায় সুজিত নামে আরও একজনকে খুঁজছে নিউ জলপাইগুড়ি থানার পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ