Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আইন কলেজই বিধি মানছে না! বার কাউন্সিলের হলফনামা তলব

আইন কলেজই বিধি মানছে না! বার কাউন্সিলের হলফনামা তলব
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইন কলেজই আইন মানছে না! এই অভিযোগে মামলা দায়ের হল হাইকোর্টে। অভিযোগ, রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজে বার কাউন্সিল অব ইন্ডিয়ার রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হলেও তারা নতুন করে তা করা যায়নি। ফলে ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসতে পারছেন না। তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই কলেজের বেশ কয়েকজন পড়ুয়া। এহেন অভিযোগে শুক্রবার রীতিমতো বিস্ময় প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। অভিযোগের প্রেক্ষিতে আপাতত বার কাউন্সিল অব ইন্ডিয়াকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। কাউন্সিলের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বলেছেন, ‘বছরের পর বছর ইনসপেকশন না হলেও কলেজগুলি কীভাবে চলছে? কেন বার কাউন্সিল কোনও ব্যবস্থা নিচ্ছে না?’  এরপরই বিচারপতি নির্দেশে জানান, এই কলেজের পরিকাঠামো সহ মামলায় উল্লিখিত যাবতীয় তথ্য হলফনামা আকারে কাউন্সিলকে জানাতে হবে। আগামী ২৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ