Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

আইনি ঝামেলায় অভিজিৎ

আইনি ঝামেলায় অভিজিৎ
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
আইনি ঝামেলায় জড়ালেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। শাহরুখ খান থেকে সলমন খান বা সদ্য রণবীর কাপুর— তাঁর আক্রমণের মুখে পড়েছেন বলিউডের নামজাদা তারকারা। এমনকী, মহাত্মা গান্ধীকে নিয়েও খারাপ মন্তব্য করেছিলেন অভিজিৎ। তিনি বলেছিলেন, ‘মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক নন, বরং তিনি পাকিস্তানের জাতির জনক।’ এই বক্তব্যের প্রেক্ষিতে এবার আইনি নোটিস পেলেন অভিজিৎ। এর আগে তাঁর একাধিক মন্তব্যের জেরেও কোনও পদক্ষেপ নেননি বলিপাড়ার তারকারা। তবে স্বয়ং মহাত্মা গান্ধী প্রসঙ্গে এ মন্তব্য ‘মাত্রা অতিক্রম’ করেছে বলে মনে করেন পুনের একজন আইনজীবী। লিখিত ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন ওই আইনজীবী।  
Advertisement
সম্পর্কিত সংবাদ