রাঁচি: আইএএস অফিসার পূজা সিংঘলের সাসপেনশন প্রত্যাহার করে নিল ঝাড়খণ্ড সরকার। খুন্তি জেলায় ১০০ দিনের কাজের টাকা নয়ছয়ের অভিযোগে ২০২২ সালের ১২ মে তাঁকে গ্রেপ্তার করে ইডি। দু’বছরের বেশি জেলে কাটানোর পরে গত ৭ ডিসেম্বর জামিন পান পূজা। যার পরিপ্রেক্ষিতে তাঁর সাসপেনশন প্রত্যাহার করা হল। রাজ্যের প্রাক্তন এই খনিসচিবকে কর্মীবর্গ, প্রশাসনিক সংস্কার ও রাজভাষা দপ্তরে নিয়োগ করা হয়েছে।



