Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কংগ্রেসে যোগদান নিয়ে নির্দেশিকা এআইসিসির

কোনো যোগদানোর আগে প্রদেশ কংগ্রেস ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির অনুমোদন নিতে হবে। এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে।

কংগ্রেসে যোগদান নিয়ে নির্দেশিকা এআইসিসির
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোনো যোগদানোর আগে প্রদেশ কংগ্রেস ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির অনুমোদন নিতে হবে। এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে। সম্প্রতি মুর্শিদাবাদের সামসেরগঞ্জে অধীর চৌধুরীর উপস্থিতিতে একটি যোগদান হয়। যে যোগদানের বিষয়টি প্রদেশ কংগ্রেসকে জানানো হয়নি বলে অভিযোগ। এরাজ্যের কংগ্রেসের পর্যবেক্ষক প্রকাশ যোশী একটি চিঠি পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে। যেখানে বলা হয়েছে, কোনো যোগদানোর প্রস্তাব এলে তা প্রথমে প্রদেশ কংগ্রেস কমিটিকে জানাতে হবে। তারপর এআইসিসির অনুমোদন নিতে হবে। শীঘ্রই একটি প্রদেশ কংগ্রেসের যোগদান কমিটি গঠন করা হবে। মুর্শিদাবাদের সামসেরগঞ্জে যে যোগদান হয়েছে, তা আপাতত স্থগিত রাখা হচ্ছে। অন্যদিকে, সোমবার কংগ্রেসে যোগদান করলেন বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ সুকৃতিরঞ্জন বিশ্বাস। তাঁর সঙ্গে যোগদান করেছেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। বিধান ভবনে এসে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে তাঁরা কংগ্রেসে যোগদান করেন। শুভঙ্কর সরকার বলেন, বাংলার মানুষের আস্থা প্রতিদিনই কংগ্রেসের উপর বাড়ছে। যোগদান তার প্রমাণ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ