শ্যুটিং চলাকালীন আঘাত পেলেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তবে চোটের পরোয়া না করেই শ্যুটিং চালিয়ে যান তিনি। জানা গিয়েছে, ‘জার্সি’ খ্যাত গৌতম তিন্নানুড়ির পরিচালিত একটি ছবির শ্যুটিং চলাকালীন এই ঘটনা ঘটেছে। ছবির নাম এখনও নির্ধারিত হয়নি। শোনা যাচ্ছে, অ্যাকশন সিক্যুয়েন্সের শ্যুট চলাকালীন এই ঘটনা ঘটে। বিজয়ের কাঁধে গুরুতর চোট লাগে। তবে শ্যুটিং বন্ধ করা হলে ক্ষতি হবে নির্মাতাদের। এই কথা মাথায় রেখে শ্যুটিং চালিয়ে গিয়েছেন নায়ক।



