Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের জুটি বাঁধছেন অহন-অনীত, ‘সাইয়ারা’র পর নতুন চমক মোহিত সুরির

ফের অহন পান্ডে ও অনীত পাড্ডার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন পরিচালক মোহিত সুরি। এবার প্রাপ্তবয়স্কদের জন্য একটি রোমান্টিক গল্প নিয়ে চিত্রনাট্য তৈরি করেছেন মোহিত।

ফের জুটি বাঁধছেন অহন-অনীত, ‘সাইয়ারা’র পর নতুন চমক মোহিত সুরির
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফের অহন পান্ডে ও অনীত পাড্ডার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন পরিচালক মোহিত সুরি। এবার প্রাপ্তবয়স্কদের জন্য একটি রোমান্টিক গল্প নিয়ে চিত্রনাট্য তৈরি করেছেন মোহিত। শোনা যাচ্ছে, আগামী মাস থেকে শুরু হবে ছবির শ্যুটিং। প্রাথমিকভাবে মুম্বইয়ে শ্যুটিং হওয়ার কথা। সেই শ্যুটিং পর্ব শেষ হলে গোয়ায় যাবে গোটা টিম। সেখানেই বাকি অংশের শ্যুট করবেন পরিচালক। উল্লেখ্য, গত বছর মোহিতের পরিচালনায় ‘সাইয়ারা’ ছবির হাত ধরে আত্মপ্রকাশ করেছিলেন তাঁরা। অনস্ক্রিনে তাঁদের কেমিস্ট্রি অত্যন্ত পছন্দ করেন দর্শক। ছবিটি বক্স অফিসেও সফল। অহন ও অনীতের বাস্তব জীবনের রসায়ন নিয়েও নানা চর্চা চলছে দীর্ঘদিন ধরে। তবে দ্বিতীয়বার পর্দায় একত্রে তাঁদের জুটি বাঁধার খবরে খুশি অনুরাগীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ