Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement

আগরতলায় সিবিআই অফিসে চুরি

বড় বড় চুরি-দুনীর্তি, অপরাধের পর্দাফাঁস করাই সিবিআইয়ের কাজ। এবার বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসেই সিঁধ কাটল চোর।

আগরতলায় সিবিআই অফিসে চুরি
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিশেষ সংবাদদাতা, আগরতলা: বড় বড় চুরি-দুনীর্তি, অপরাধের পর্দাফাঁস করাই সিবিআইয়ের কাজ। এবার বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসেই সিঁধ কাটল চোর। গত ১১ ফেব্রুয়ারি আগরতলার শ্যামলী বাজার এলাকার সিবিআই দপ্তরের সমস্ত আসবাবপত্র নিয়ে চম্পট দেয় চোরের দল। দরজা, জানালা, চেয়ার, স্টিলের আলমারি - বাদ যায়নি কোনওকিছুই। তদন্তে নেমে অবশ্য খোওয়া যাওয়া অধিকাংশ সামগ্রীই উদ্ধার করেছে পুলিস। এপর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
ঘটনার পরদিন সকালে অফিসে গিয়ে চুরির বিষয়টি টের পান সিবিআই আধিকারিকরা। তড়িঘড়ি স্থানীয় এনসিসি থানায় খবর দেওয়া হয়। তদন্তে নেমে প্রথমে বিপ্লব দেববর্মা ও রাজু ভৌমিক নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও চারজনকে ধরা হয়। উদ্ধার হয়েছে ৮টি স্টিলের আলমারি, সাতটি দরজা, চারটি জানালা ,চারটি চেয়ার এবং একটি গিজার। বৃহস্পতিবার এনসিসি থানায় সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন মহকুমা পুলিস আধিকারিক সুব্রত বর্মণ। জানা গিয়েছে, ধৃতদের বাড়ি রাজধানীর শ্যামলী বাজার ও খেজুর বাগান এলাকায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ