Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আগ্নেয়াস্ত্র উদ্ধার কান্দিতে, চাঞ্চল্য

নাবালিকা অপহরণের অভিযোগে আগেই দুই যুবককে গ্রেপ্তার করেছিল কান্দি থানার পুলিস। এরপর পুলিসি হেফাজতে তাদের জেরা করে আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করল পুলিস। বুধবার আবার ধৃতদের কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক উভয়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আগ্নেয়াস্ত্র উদ্ধার কান্দিতে, চাঞ্চল্য
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: নাবালিকা অপহরণের অভিযোগে আগেই দুই যুবককে গ্রেপ্তার করেছিল কান্দি থানার পুলিস। এরপর পুলিসি হেফাজতে তাদের জেরা করে আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করল পুলিস। বুধবার আবার ধৃতদের কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক উভয়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃত দুই যুবকের নাম মাসাদুল হাসান ও  খাইরুল শেখ। তাদের বাড়ি  কান্দি থানা এলাকাতেই। পুলিস জানিয়েছে, তাদের কাছ থেকে দুটি ওয়ানশটার সহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়াও দুটি বাইক, দুটি মোবাইল, কিছু নগদ টাকা সহ বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত, কান্দি থানার খোসবাসপুর গ্রামে এক নাবালিকাকে অপহরণের অভিযোগে গত শনিবার রাতে পুলিস ওই দুই যুবককে গোকর্ণ গ্রাম থেকে গ্রেপ্তার করেছিল। রবিবার তাদের কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এরপর পুলিস জেরা করে দুই যুবকের কাছে থেকে আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে। -নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ