Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আগ্নেয়াস্ত্র সহ বহরমপুরে ধৃত ৩

আগ্নেয়াস্ত্র সহ বহরমপুরে ধৃত ৩
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিস। মঙ্গলবার রাতে বহরমপুরের কারবালা রোডের কাছ থেকে পুলিস তাদের পাকড়াও করে। ধৃতরা হল রাখাল সরদার, রাহুল সিংহ ও ঋত্বিক সিংহ। রাখালের বাড়ি কাশিমবাজারে। রাহুল ও ঋত্বিকের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়। তারা সম্পর্কে দুই ভাই। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। কী কারণে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল, তা জানতে পুলিস তদন্ত শুরু করেছে। ধৃতদের বুধবার বহরমপুর আদালতে তোলা হলে বিচারক রাখালের পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। বাকি দু’জনের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বহরমপুর থানার এক আধিকারিক বলেন, রাখালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সূত্র ধরেই বাকি দু’জন এখানে এসেছিল বলে আমাদের অনুমান। কোথা থেকে রাখাল আগ্নেয়াস্ত্র পেয়েছে, আমরা তা জানার চেষ্টা করেছি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ