Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আগুনে পুড়ল বাড়ির সর্বস্ব

আগুনে পুড়ে ছাই বাবা ও দুই ছেলের ঘর। জখম এক বধূ। শনিবার সকালে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামের ঘটনা। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাবা লতিব আলি ও দুই ছেলে জমির আলি ও মনোয়ার আলির ঘর।

আগুনে পুড়ল বাড়ির সর্বস্ব
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: আগুনে পুড়ে ছাই বাবা ও দুই ছেলের ঘর। জখম এক বধূ। শনিবার সকালে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামের ঘটনা। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাবা লতিব আলি ও দুই ছেলে জমির আলি ও মনোয়ার আলির ঘর। জখম হয়েছেন মনোয়ারের স্ত্রী রবেজা বিবি। মিটারে শর্টসার্কিটের জেরে আগুন লাগে বলে অনুমান।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনোয়ারের ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে।  এরপর আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরে। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান। খরব দেওয়া হয় তুলসীহাটা দমকল কেন্দ্রে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরিবার তিনটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নীচে ঠাঁই নিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। 
হরিশ্চন্দ্রপুর ১ ব্লক প্রশাসন পরিবার তিনটিকে ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করেছে। ক্ষতিগ্রস্ত লতিব বলেন, বাড়িতে থাকা দানাশস্য, আসবাব ও কাগজপত্র -সবকিছু পুড়ে ছাই। দুটি শোওয়ার ঘর ও একটি মুদির দোকান পুড়ে গিয়েছে। মন্ত্রী তাজমুল হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করা হয়েছে। আরও সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব।
Advertisement
সম্পর্কিত সংবাদ